উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেকারির তৈরি বনরুটি, কেক ও বিস্কুটের দাম বেড়েছে। কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে গত শনিবার থেকে বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে খোলা ময়দার দাম প্রায় ৩০ শতাংশ, সয়াবিন তেল ৫ শতাংশ এবং চিনির দাম গড়ে ১১ শতাংশ বেড়েছে। এতে গত এক বছরে বেকারি পণ্য উৎপাদন ব্যয় ২০–২৫ শতাংশ বেড়েছে। কোথাও দাম না বাড়িয়ে পণ্যের ওজনও কমানো হয়েছে।
দাম বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ। যেমন রিকশাচালক আলমগীরের প্রতিবার নাশতায় বনরুটি ও চায়ের খরচ ২০ টাকা থেকে বেড়ে ২৫ টাকা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন দামে রুটি-কেক বিক্রি হলেও খুলনা, চট্টগ্রাম, সাভার ও রাজশাহীর কিছু এলাকায় এখনো আগের দামেই এসব পণ্য বিক্রি হচ্ছে।
বেকারি মালিকদের দাবি, কাঁচামাল ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির
কারণে ব্যবসা টিকিয়ে রাখতেই তাঁরা দাম সমন্বয় করতে বাধ্য হয়েছেন।