উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের গাংচিল স্ট্যান্ড মাঠ প্রাঙ্গণে জিয়া স্মৃতি সংসদের আয়োজনে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং এমন আয়োজনের জন্য জিয়া স্মৃতি সংসদের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, যুবসমাজকে ক্রীড়ামুখী ও সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।