উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মুক্ত জলাশয়ে মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার সিদ্ধেশ্বরী বাজার সংলগ্ন মুক্ত জলাশয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মাছ অবমুক্ত করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় কার্যক্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।