উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-মাওয়া-খুলনা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন তিনি। দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকেই মাঠে থাকার উদ্দেশ্য হিসেবে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা ঠেকানোর কথা জানান তিনি।
এর আগে লৌহজং উপজেলা বিএনপি কার্যালয়ের সামনেও নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আব্দুস সালাম আজাদ। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পথসভায় অংশ নেন তিনি।
পথসভায় অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপি কোনো ধরনের নাশকতা হতে দেবে না। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাস বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বর্তমানে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
এদিনের কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।