উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
দলীয় সূত্রে জানা যায়, সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নেতাকর্মীরা সকাল থেকেই উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সব সময় সজাগ রয়েছে।