উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্য সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় সরকার বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত।
সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি তেলে ভর্তুকি অব্যাহত রাখলে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। বছরে ৭০ লাখ মেট্রিক টন তেল আমদানি করতে হয়, যার ৪৫ লাখ টনই ডিজেল। আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম প্রতি লিটার ২০৫ টাকা হলেও মূল্য সমন্বয়ের আগে দেশে তা ছিল ১১৫ টাকা।
প্রতিমন্ত্রী জানান, দাম সমন্বয়ের পরও ডিজেলে প্রতি লিটারে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে। মূল্য সমন্বয় না করলে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হতো।
তিনি আরও বলেন, কম দামের কারণে আমদানি করা জ্বালানি তেল প্রতিবেশী দেশগুলোতে পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল। এসব কারণেই সরকারকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জানান তিনি।