উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দ নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।