উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুমারভোগ ইউনিয়নের চন্দ্রের বাড়ি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সমাবেশে বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
পরে সমাবেশস্থল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতার মোড়ে গিয়ে শেষ হয়।