উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের স্বনগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাননীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-২ এবং যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৩২৮) জনাব মমতাজ আলো এবং টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি জনাব আলী আসগর রিপন মল্লিক। বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মহসিন মিয়া, সভাপতি, বিদ্যালয় পরিচালনা পরিষদ। সভাপতির বক্তব্যে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।