উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান। তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মো. মোস্তফা জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ২৬ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুন। তবে তিনি ওই পদে যোগ দেননি।