উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ এবং বহির্বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “চিকিৎসায় অবহেলা নয়, জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় কোনো আপস নয়। জনগণ যেন হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।