উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহসভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, টঙ্গীবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ ইসলাম সেন্টু এবং টঙ্গীবাড়ি উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব হাসিবুল হায়দার রনি।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পারস্পরিক মতবিনিময় হয়। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা গুরুত্ব পায়।
সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় স্থানীয় পর্যায়ে গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।