উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের গাংচিল বাসস্ট্যান্ড-সংলগ্ন মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।