উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রাস্তাটি পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তাটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে সরকারি উদ্যোগে রাস্তাটির নির্মাণকাজ শুরু করার আশ্বাস দেন।
রাস্তাটি নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে দ্রুত নির্মাণকাজ শুরু হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।