উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকাসক্ত ও মাদক গ্রহণকারীদের শনাক্তকরণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি মাদক শনাক্তকরণ কিট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিটগুলো হস্তান্তর করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তাঁর কাছ থেকে কিটগুলো গ্রহণ করেন লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জি. এম. আকবর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর, লৌহজং থানা পুলিশের সদস্য এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক শনাক্তকরণ কিট ব্যবহারের মাধ্যমে মাদক গ্রহণকারীদের শনাক্ত করা সম্ভব। মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং মাদকাসক্ত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে এসব কিট সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।