উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খিদিরপাড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ ও কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।