উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের দাসপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে তিনি পূজামণ্ডপ পরিদর্শনে যান। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন।