উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মচঞ্চল পরিবেশের সৃষ্টি হয়।