উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ছারছীনা শরীফের পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার বৌলতলী ইউনিয়নের জাংগালিয়া কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাননীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-২ এবং যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিলে ছারছীনা শরীফের পীর সাহেব কেবলার শুভাগমনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
ইছালে ছাওয়াব মাহফিলে দোয়া ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।