আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...
সর্বশেষ:
রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা পরিচ্ছন্নতা অভিযান চালান তাঁরা।স্থানীয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে প্রায় ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযানে অংশ নেন। তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রূপগঞ্জের ভুলতা এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের পর সড়কের বিভিন্ন অংশে এবং ভুলতা ফ্লাইওভারের নিচে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে ছিল। এতে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গভীর রাতে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু।জাহিদুল ইসলাম বাবু বলেন, “রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়ার নির্দেশনায় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি। ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। শুধু ভুলতা ইউনিয়ন নয়, রূপগঞ্জের অন্যান্য এলাকায়ও ময়লা-আবর্জনা থাকলে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাব।”
২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম

কোন ভিডিও নেই !

সম্পাদকীয় স্পেশাল

সব দেখুন
কোন নিউজ পাওয়া যায়নি

জনপ্রিয় মতামত

সব মতামত
“
০১ জুলাই ২০২৬
শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু দেশের কয়েকটি গণমাধ্যম সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা
“
০১ জুলাই ২০২৬
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে।
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব
“
২৪ জুন ২০২৬
আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢুকার সাহস পায় নাই। আমরা দেখেছি, আনভির দেশে ঢুকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি, সদর্পে এই সুবহানের পুত্র, এই ধর্ষক, দেশে ঢুকেছে।
হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ
সংসদ সদস্য, এনসিপি
“
২৪ জুন ২০২৬
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো (অবৈধ) মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
সালাউদ্দিন আহমেদ
সালাউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রী
ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

অবৈধ দখল বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাঙ্গীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনেদুপুরে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ছিনতাই

জাঙ্গীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনেদুপুরে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ছিনতাই

নামাজের সময়সূচি
—
সেহরি শেষ—
ইফতার—
সময়সূচি লোড হচ্ছে…
ফেসবুকে আমরা ফলো করুন

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

স্পেনের সরকার উত্তর আফ্রিকার উপকূলীয় অঞ্চল সেউতা (Ceuta) থেকে অভিবাসী শিশুদের কয়েক সপ্তাহের মধ্যে মূল ভূখণ্ডে স্থানান্তরের আশা করছে। অতিরিক্ত চাপের মুখে থাকা আশ্রয়কেন্দ্রগুলোর সংকট কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। স্পেনের যুবমন্ত্রী সিরা রেগো শুক্রবার জানিয়েছেন, এখন পর্যন্ত সেউতায় ১ হাজার ৩৪২ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীকে নিবন্ধন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আরও কর্মী নিয়োগ করা হচ্ছে। গত ৩০ জুলাই মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী সেউতায় প্রবেশের চেষ্টা করে। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। পরে অধিকাংশ মানুষ ফিরে গেলেও শত শত অভিভাবকহীন শিশু সেউতায় রয়ে যায়। সিরা রেগো বলেন, “শিশুদের সেউতা থেকে মূল ভূখণ্ডে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহের বেশি সময় লাগবে না।” তিনি জানান, অগ্রাধিকার দেওয়া হচ্ছে মেয়েশিশু এবং ১৩ বছরের কম বয়সী শিশুদের। তিনি আরও বলেন, সেউতার রাস্তায় শিশুদের কষ্টকর অবস্থার ছবি “বেদনাদায়ক”। বর্তমানে সেখানে দুটি স্কুল চালু করা হয়েছে এবং আরও কিছু স্থানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এদিকে মরক্কো জানিয়েছে, সেউতায় প্রবেশ করা অভিভাবকহীন শিশুদের ফিরিয়ে নিতে স্পেন ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তারা। তবে স্পেন জানিয়েছে, প্রতিটি শিশুর বিষয় আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিশুদের অধিকার ও সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। সেউতার স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাদের সীমিত আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০ জন শিশুকে রাখার সক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে সেখানে প্রায় ১ হাজার ১০০ জন অভিভাবকহীন শিশু অবস্থান করছে। ছবি: রয়টার্স

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

  আর্জেন্টিনা
  ব্রাজিল
  ফ্রান্স
মোট ভোটদাতাঃ ১০ জন
কোন ছবি নেই !
কোন ছবি নেই !