আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

রূপগঞ্জে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়"

দালালমুক্ত ভূমি অফিস, দখলমুক্ত ফুটপাত-সরকারি জমি ও মাদক নির্মূলের দাবি

সৈয়দ মাসুদ পারভেজ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
পাঠক: ২৬২ জন
প্রিন্ট ফটোকার্ড

দালালমুক্ত ভূমি অফিস, দখলমুক্ত ফুটপাত-সরকারি জমি ও মাদক নির্মূলের দাবি

ভূমি অফিসকে দালালমুক্ত করা, ফুটপাত ও সরকারি জমি অবৈধ দখলমুক্ত এবং মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন রূপগঞ্জের সাংবাদিকরা। ২৪ সেপ্টেম্বর বেলা ৩টায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউএনও আব্দুল্লাহ বিন শরিফের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি উঠে আসে।

সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন। শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন ইউএনও আব্দুল্লাহ বিন শরিফ। পরে রূপগঞ্জের সার্বিক পরিস্থিতি, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সাংবাদিকরা বলেন, রূপগঞ্জে ১৩৭ জন ওমেদার ভূমি অফিসে কাজ করে আসছে। ভূমি অফিসের সেবা নিতে গেলে এই সমস্ত ওমেদারদের কাছেই সেবা প্রত্যাশীরা জিম্মি হয়ে পড়ে। ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন দালালদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচলের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া রূপগঞ্জে বিভিন্ন আবাসন প্রকল্প সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখার অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান সাংবাদিকরা।

ইউএনও আব্দুল্লাহ বিন শরিফ সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য শোনেন এবং রূপগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মোহনা টিভির সাংবাদিক ছাত্তার আলী সোহেল, দৈনিক জনতার সাংবাদিক মাসুদ করিম, জয়নাল আবেদীন জয়,(যুমনা টিভি ও মানবজমিন) নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজ’র সাংবাদিক মাহবুব আলম প্রিয়, নিজাম উদ্দিন আহমেদ (আমার সংবাদ) , নাজমুল হুদা ( জাগো নিউজ ও দৈনিক সংগ্রাম) , রিয়াজ হোসেন (একাত্তর টিভি), এসএম আবু কাউসার( বৈশাখী টিভি), হানিফ মোল্লা ( আমাদের রূপগঞ্জ), যায়যায়দিন ( রিপন মিয়া), মীর শফিক ( নয়া দিগন্ত), সৈয়দ মাসুদ পার (সাদা কাগজ)মাহমুদুল হাসান নয়ন ( চ্যানেল এস), এনামুল হক (গ্লোবাল টিভি), হাফিজুর রহমান সাজিদ ( নয়া শতাব্দী), সুলতান মহিউদ্দিন ( মুভি বাংলা), মীর হাবিব ( আয়না টিভি),শরীফ ভুঁইয়া ( দৈনিক কালবেলা), ফয়সাল ভুঁইয়া ( দৈনিক প্রভাত) প্রমূখ।

এ সময় ইউএনও এসএম আব্দুল্লাহ বিন শরিফ বলেন, আমার কর্মস্থল আমার ঠিকানা। এখানে সরকারের অর্পিত দায়িত্ব পালনই আমার লক্ষ্য। রূপগঞ্জের মানুষের জন্যে এমন কিছুই করে যেতে চাই যাতে আমাকে সম্মান দিয়ে মনে রাখে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দালালমুক্ত ভূমি অফিস, দখলমুক্ত ফুটপাত-সরকারি জমি ও মাদক নির্মূলের দাবি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভূমি অফিসকে দালালমুক্ত করা, ফুটপাত ও সরকারি জমি অবৈধ দখলমুক্ত এবং মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন রূপগঞ্জের সাংবাদিকরা। ২৪ সেপ্টেম্বর বেলা ৩টায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউএনও আব্দুল্লাহ বিন শরিফের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি উঠে আসে।

সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন। শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন ইউএনও আব্দুল্লাহ বিন শরিফ। পরে রূপগঞ্জের সার্বিক পরিস্থিতি, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সাংবাদিকরা বলেন, রূপগঞ্জে ১৩৭ জন ওমেদার ভূমি অফিসে কাজ করে আসছে। ভূমি অফিসের সেবা নিতে গেলে এই সমস্ত ওমেদারদের কাছেই সেবা প্রত্যাশীরা জিম্মি হয়ে পড়ে। ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন দালালদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচলের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া রূপগঞ্জে বিভিন্ন আবাসন প্রকল্প সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখার অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান সাংবাদিকরা।

ইউএনও আব্দুল্লাহ বিন শরিফ সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য শোনেন এবং রূপগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মোহনা টিভির সাংবাদিক ছাত্তার আলী সোহেল, দৈনিক জনতার সাংবাদিক মাসুদ করিম, জয়নাল আবেদীন জয়,(যুমনা টিভি ও মানবজমিন) নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজ’র সাংবাদিক মাহবুব আলম প্রিয়, নিজাম উদ্দিন আহমেদ (আমার সংবাদ) , নাজমুল হুদা ( জাগো নিউজ ও দৈনিক সংগ্রাম) , রিয়াজ হোসেন (একাত্তর টিভি), এসএম আবু কাউসার( বৈশাখী টিভি), হানিফ মোল্লা ( আমাদের রূপগঞ্জ), যায়যায়দিন ( রিপন মিয়া), মীর শফিক ( নয়া দিগন্ত), সৈয়দ মাসুদ পার (সাদা কাগজ)মাহমুদুল হাসান নয়ন ( চ্যানেল এস), এনামুল হক (গ্লোবাল টিভি), হাফিজুর রহমান সাজিদ ( নয়া শতাব্দী), সুলতান মহিউদ্দিন ( মুভি বাংলা), মীর হাবিব ( আয়না টিভি),শরীফ ভুঁইয়া ( দৈনিক কালবেলা), ফয়সাল ভুঁইয়া ( দৈনিক প্রভাত) প্রমূখ।

এ সময় ইউএনও এসএম আব্দুল্লাহ বিন শরিফ বলেন, আমার কর্মস্থল আমার ঠিকানা। এখানে সরকারের অর্পিত দায়িত্ব পালনই আমার লক্ষ্য। রূপগঞ্জের মানুষের জন্যে এমন কিছুই করে যেতে চাই যাতে আমাকে সম্মান দিয়ে মনে রাখে। 

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x