আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

সৈয়দ মাসুদ পারভেজ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
পাঠক: ১৬৪ জন
প্রিন্ট ফটোকার্ড

হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে নবিন ও প্রবীন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিন ব্যাপী উপজেলার বরপা এলাকায় স্কুল প্রাঙ্গণে আনন্দ, আড্ডা, আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।এ পুনর্মিলনীকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গন সেজেছে বর্ণিল সাজে, আলোকমালায় উদ্ভাসিত গোটা এলাকা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু, সহপাঠী ও প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে অনেকের মধ্যেই দেখা যায় আবেগ ও আনন্দের মিশ্র অনুভূতি। মধ্য বয়সেও কৈশোরের প্রাণের সঞ্চরে মেতে উঠেন অনেকেই। দীর্ঘদিন পর তাদের সহপাঠীদের কাছে পেয়ে অন্যরকম আমেজে মেতে ওঠেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা। পুরাতন বন্ধু বান্ধবীদের দীর্ঘদিন পর একসঙ্গে পেয়ে বয়সের কথা ভুলে নেচে-গেয়ে কৈশোর জীবনে ফিরে যান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকারা। তারা প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও স্মৃতিচারণে অংশ নেন। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও জীবনের পথচলায় শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। একসময় বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই প্রাঙ্গণে নিয়মিত ক্লাস করতেন, তারাই আবার বহু বছর পর একই মঞ্চে ফিরে এসে স্মৃতির পাতাকে যেন নতুন করে জীবন্ত করে তোলেন।

আয়োজকরা বলেন, একটি বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়; এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর শৈশব, কৈশোর, শিক্ষা, বন্ধুত্ব ও জীবনের অসংখ্য স্মৃতি। সেই স্মৃতিকে ধারণ করা এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই এ পুনর্মিলনীর আয়োজন।

দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য, প্রতিষ্ঠাতা শিক্ষক, বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন পরিবেশ। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে নবিন ও প্রবীন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিন ব্যাপী উপজেলার বরপা এলাকায় স্কুল প্রাঙ্গণে আনন্দ, আড্ডা, আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।এ পুনর্মিলনীকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গন সেজেছে বর্ণিল সাজে, আলোকমালায় উদ্ভাসিত গোটা এলাকা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু, সহপাঠী ও প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে অনেকের মধ্যেই দেখা যায় আবেগ ও আনন্দের মিশ্র অনুভূতি। মধ্য বয়সেও কৈশোরের প্রাণের সঞ্চরে মেতে উঠেন অনেকেই। দীর্ঘদিন পর তাদের সহপাঠীদের কাছে পেয়ে অন্যরকম আমেজে মেতে ওঠেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা। পুরাতন বন্ধু বান্ধবীদের দীর্ঘদিন পর একসঙ্গে পেয়ে বয়সের কথা ভুলে নেচে-গেয়ে কৈশোর জীবনে ফিরে যান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকারা। তারা প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও স্মৃতিচারণে অংশ নেন। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও জীবনের পথচলায় শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। একসময় বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই প্রাঙ্গণে নিয়মিত ক্লাস করতেন, তারাই আবার বহু বছর পর একই মঞ্চে ফিরে এসে স্মৃতির পাতাকে যেন নতুন করে জীবন্ত করে তোলেন।

আয়োজকরা বলেন, একটি বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়; এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর শৈশব, কৈশোর, শিক্ষা, বন্ধুত্ব ও জীবনের অসংখ্য স্মৃতি। সেই স্মৃতিকে ধারণ করা এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই এ পুনর্মিলনীর আয়োজন।

দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য, প্রতিষ্ঠাতা শিক্ষক, বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন পরিবেশ। 

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x