আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠিত সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার

মো মোকলেছুর রহমান
স্টাফ রিপোটার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম
পাঠক: ২১৩ জন
প্রিন্ট ফটোকার্ড

এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠিত  সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের জাতীয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ সাউথ ওয়েলসের চিকিৎসক ডা. রশিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন কুইন্সল্যান্ডের ডা. গোলাম সারোয়ার।

ডা. গোলাম সারোয়ার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাফুফের অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রধান উপদেষ্টা ও বিএসটিএমপিআইএ-এর প্রেসিডেন্ট গোলাম ফারুক খোকনের ছোট ভাই।

গত ২৭ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম-২০২৬-এ নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন এফবিএমএসএর নির্বাচন কমিশনার ডা. মো. ওয়াজিদ।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ডা. মোহাম্মদ শহীদ রাজু, সহসভাপতি ডা. মাহফুজ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. মো. লুৎফর রহমান এবং কোষাধ্যক্ষ ডা. ফারহানা রওশন খান। শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সাতিলা জাফরিন, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী এবং প্রকাশনা সম্পাদক হয়েছেন ডা. আশরাফ উল ইসলাম।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. ময়েজুর রহমান, ডা. সাইদুল ইসলাম, ডা. নাজমুন নাহার, এ/প্রফেসর রেজা আলী, ডা. মিহির রায়, ডা. মোহাম্মদ নেজামউদ্দিন আহমেদ, ডা. তাশফীন আহমেদ ভূঁইয়া, ডা. মোহাম্মদ ইসলাম, ডা. মাজহার হক, ডা. মোহাম্মদ আহমেদুল্লাহ, ডা. ফাতিমা মুসরাত, ডা. আহমেদ তানভীর তাহের, ডা. মোহাম্মদ মাইনুল হাসান ও ডা. জান্নাতুল তাজরিন। সদ্য সাবেক সভাপতি হিসেবে রয়েছেন ডা. মোশাররফ হোসেন খান।

এফবিএমএসএ অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও টেরিটোরিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য ও দুটি টেরিটোরিতে প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক বসবাস ও কর্মরত রয়েছেন।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের পেশাগত, শিক্ষা, বৈজ্ঞানিক ও কমিউনিটিমুখী কার্যক্রম আরও সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা চিকিৎসকদের অস্ট্রেলিয়ার স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা পেশায় প্রবেশের প্রক্রিয়ায় প্রয়োজনীয় দিকনির্দেশনা, পেশাগত নেটওয়ার্কিং ও মেন্টরশিপ কার্যক্রম জোরদারের পরিকল্পনাও রয়েছে।

পাশাপাশি অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের যোগাযোগ বাড়ানো এবং তাঁদের শিক্ষা, নেতৃত্ব ও পেশাগত বিকাশে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার চিকিৎসক, পেশাজীবী সংগঠন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়াতে কাজ করছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা, জেনারেল প্র্যাকটিস, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং স্বাস্থ্যসেবার কারিগরি ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন নির্বাহী কমিটি অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত নেটওয়ার্ককে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার পাশাপাশি দুই দেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার সেতুবন্ধন তৈরির প্রত্যয় ব্যক্ত করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠিত সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের জাতীয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ সাউথ ওয়েলসের চিকিৎসক ডা. রশিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন কুইন্সল্যান্ডের ডা. গোলাম সারোয়ার।

ডা. গোলাম সারোয়ার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাফুফের অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রধান উপদেষ্টা ও বিএসটিএমপিআইএ-এর প্রেসিডেন্ট গোলাম ফারুক খোকনের ছোট ভাই।

গত ২৭ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম-২০২৬-এ নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন এফবিএমএসএর নির্বাচন কমিশনার ডা. মো. ওয়াজিদ।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ডা. মোহাম্মদ শহীদ রাজু, সহসভাপতি ডা. মাহফুজ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. মো. লুৎফর রহমান এবং কোষাধ্যক্ষ ডা. ফারহানা রওশন খান। শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সাতিলা জাফরিন, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী এবং প্রকাশনা সম্পাদক হয়েছেন ডা. আশরাফ উল ইসলাম।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. ময়েজুর রহমান, ডা. সাইদুল ইসলাম, ডা. নাজমুন নাহার, এ/প্রফেসর রেজা আলী, ডা. মিহির রায়, ডা. মোহাম্মদ নেজামউদ্দিন আহমেদ, ডা. তাশফীন আহমেদ ভূঁইয়া, ডা. মোহাম্মদ ইসলাম, ডা. মাজহার হক, ডা. মোহাম্মদ আহমেদুল্লাহ, ডা. ফাতিমা মুসরাত, ডা. আহমেদ তানভীর তাহের, ডা. মোহাম্মদ মাইনুল হাসান ও ডা. জান্নাতুল তাজরিন। সদ্য সাবেক সভাপতি হিসেবে রয়েছেন ডা. মোশাররফ হোসেন খান।

এফবিএমএসএ অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও টেরিটোরিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য ও দুটি টেরিটোরিতে প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক বসবাস ও কর্মরত রয়েছেন।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের পেশাগত, শিক্ষা, বৈজ্ঞানিক ও কমিউনিটিমুখী কার্যক্রম আরও সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা চিকিৎসকদের অস্ট্রেলিয়ার স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা পেশায় প্রবেশের প্রক্রিয়ায় প্রয়োজনীয় দিকনির্দেশনা, পেশাগত নেটওয়ার্কিং ও মেন্টরশিপ কার্যক্রম জোরদারের পরিকল্পনাও রয়েছে।

পাশাপাশি অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের যোগাযোগ বাড়ানো এবং তাঁদের শিক্ষা, নেতৃত্ব ও পেশাগত বিকাশে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার চিকিৎসক, পেশাজীবী সংগঠন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়াতে কাজ করছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা, জেনারেল প্র্যাকটিস, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং স্বাস্থ্যসেবার কারিগরি ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন নির্বাহী কমিটি অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত নেটওয়ার্ককে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার পাশাপাশি দুই দেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার সেতুবন্ধন তৈরির প্রত্যয় ব্যক্ত করেছে।

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x