আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, নগদ ১৫ হাজার টাকা জরিমানা

সৈয়দ মাসুদ পারভেজ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, নগদ ১৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ অভিযানকারী দল। এ সময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রূপগঞ্জের মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারজানুর রহমান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়ার চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নামবিহীন একটি চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মঙ্গলখালী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেলে রান্নার কাজে এবং আবাসিক ভবনে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে।

তিনি জানান, এসব স্থাপনায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপ ও হোস পাইপও অপসারণ করা হয়। এর মধ্যে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পূজা মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করে কোনো গ্যাস সংযোগ পাওয়া যায়নি।

তিতাসের কর্মকর্তা রিয়াজুল ইসলাম আরও জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ এবং গ্যাসের অপচয় রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, নগদ ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ অভিযানকারী দল। এ সময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রূপগঞ্জের মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারজানুর রহমান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়ার চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নামবিহীন একটি চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মঙ্গলখালী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেলে রান্নার কাজে এবং আবাসিক ভবনে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে।

তিনি জানান, এসব স্থাপনায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপ ও হোস পাইপও অপসারণ করা হয়। এর মধ্যে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পূজা মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করে কোনো গ্যাস সংযোগ পাওয়া যায়নি।

তিতাসের কর্মকর্তা রিয়াজুল ইসলাম আরও জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ এবং গ্যাসের অপচয় রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x