আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

সৈয়দ মাসুদ পারভেজ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ এএম
পাঠক: ২৬৫ জন
প্রিন্ট ফটোকার্ড

রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে জাল-জালিয়াতি ও ভূয়া দলিলের মাধ্যমে অবিক্রীত পৈতৃক জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে এক শান্তিপুর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 'পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ'-এর উদ্যোগে রবিবার (১৮ অক্টোবর) বিকালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ভুক্তভোগী ও স্থানীয় ভূমি মালিকদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রকৌশলী বরাবর স্মারকিলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি ও স্থানীয় সূত্র জানাযায়, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় অসাধু জালিয়াতি চক্র ভুয়া ও খাড়া দলিল এবং কাল্পনিক ওয়ারিশ প্রস্তুত করে অবৈধভাবে নামজারি (মিউটেশন) সম্পাদন ও জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এর ফলে সাধারণ ভূমি মালিকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্তিত্ব সংকটে ভুগছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, জাল দলিল তৈরির মাধ্যমে অবৈধ নামজারি সম্পন্ন করে আবাসন প্রকল্প যেমন—জলসিঁড়ি আবাসন ও বসুন্ধরা গ্রুপের কাছে জমি বিক্রির পাঁয়তারা চালানো হচ্ছে। কর্মসূচিতে জাল দলিল ও জালিয়াতির মাধ্যমে খারিজ প্রক্রিয়া সম্পন্ন করে নাওড়া মৌজায় পবীর সরকারের জমি, মাঝিনা মৌজায় আয়নাল হকের কৃষিজমি,বড়ালু পাড়াগাঁও মৌজায় হাজী সিরাজ ব্যাপারীর জমি, কেউঢালা মৌজায় হাসনা বেগমের জমি দখলসহ অসংখ্য প্রকৃত ভমি মালিকদের জমি অবৈধ দখলের

কথা জানানো হয়।

এ সময় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ'-এর পক্ষ থেকে স্মারকলিপিতে প্রশাসন ও ভূমি অফিসের নিকট

নামজারির আবেদনের ক্ষেত্রে কঠোর যাচাই,অবৈধ নামজারি বাতিল,জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা,কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি রোধ,প্রকল্পের সীমানা ও ডিমারকেশন,বাজারদর অনুযায়ী মূল্য নির্ধারণ এবং একতরফা রায় ও হয়রানি বন্ধসহ মোট ৭ টি দাবী পেশ করা হয়।

আমাদের মাটি, আমাদের অধিকার; ভিটা-মাটি রক্ষায় গড়ব প্রতিরোধ' স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে কায়েতপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী ভূমি মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা অনতিবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং স্থানীয়দের পৈতৃক সম্পত্তি সুরক্ষায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে জাল-জালিয়াতি ও ভূয়া দলিলের মাধ্যমে অবিক্রীত পৈতৃক জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে এক শান্তিপুর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 'পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ'-এর উদ্যোগে রবিবার (১৮ অক্টোবর) বিকালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ভুক্তভোগী ও স্থানীয় ভূমি মালিকদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রকৌশলী বরাবর স্মারকিলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি ও স্থানীয় সূত্র জানাযায়, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় অসাধু জালিয়াতি চক্র ভুয়া ও খাড়া দলিল এবং কাল্পনিক ওয়ারিশ প্রস্তুত করে অবৈধভাবে নামজারি (মিউটেশন) সম্পাদন ও জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এর ফলে সাধারণ ভূমি মালিকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্তিত্ব সংকটে ভুগছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, জাল দলিল তৈরির মাধ্যমে অবৈধ নামজারি সম্পন্ন করে আবাসন প্রকল্প যেমন—জলসিঁড়ি আবাসন ও বসুন্ধরা গ্রুপের কাছে জমি বিক্রির পাঁয়তারা চালানো হচ্ছে। কর্মসূচিতে জাল দলিল ও জালিয়াতির মাধ্যমে খারিজ প্রক্রিয়া সম্পন্ন করে নাওড়া মৌজায় পবীর সরকারের জমি, মাঝিনা মৌজায় আয়নাল হকের কৃষিজমি,বড়ালু পাড়াগাঁও মৌজায় হাজী সিরাজ ব্যাপারীর জমি, কেউঢালা মৌজায় হাসনা বেগমের জমি দখলসহ অসংখ্য প্রকৃত ভমি মালিকদের জমি অবৈধ দখলের

কথা জানানো হয়।

এ সময় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ'-এর পক্ষ থেকে স্মারকলিপিতে প্রশাসন ও ভূমি অফিসের নিকট

নামজারির আবেদনের ক্ষেত্রে কঠোর যাচাই,অবৈধ নামজারি বাতিল,জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা,কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি রোধ,প্রকল্পের সীমানা ও ডিমারকেশন,বাজারদর অনুযায়ী মূল্য নির্ধারণ এবং একতরফা রায় ও হয়রানি বন্ধসহ মোট ৭ টি দাবী পেশ করা হয়।

আমাদের মাটি, আমাদের অধিকার; ভিটা-মাটি রক্ষায় গড়ব প্রতিরোধ' স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে কায়েতপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী ভূমি মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা অনতিবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং স্থানীয়দের পৈতৃক সম্পত্তি সুরক্ষায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x