আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

গণমাধ্যম

শুভ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাদা কাগজের নির্বাহী সম্পাদক আল আমিন

সাপ্তাহিক সাদা কাগজ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আল আমিনের শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনায় সিক্ত হয়েছেন তিনি।জন্মদিনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর সহকর্মী, সাংবাদিক, পত্রিকার প্রতিনিধি, শুভানুধ্যায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।শুভাকাঙ্ক্ষীরা ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মোঃ আল আমিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।সাংবাদিকতা ও গণমাধ্যমের অঙ্গনে মোঃ আল আমিনের দায়িত্বশীল ভূমিকা আরও বিস্তৃত হবে এবং তাঁর নেতৃত্বে সাপ্তাহিক সাদা কাগজ আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন শুভাকাঙ্ক্ষীরা।জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ আল আমিন বলেন, “সহকর্মী, সাংবাদিক, প্রতিনিধি, শুভানুধ্যায়ীসহ যারা আমার জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার দোয়া ও ভালোবাসা আমার পথচলার অনুপ্রেরণা।”শুভ জন্মদিনে তাঁর আগামী দিনের পথচলা আরও সুন্দর, সফল ও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা সবার।

শুভ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাদা কাগজের নির্বাহী সম্পাদক আল আমিন