আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

পরাশক্তি হয়ে ফিরতে আসতে নতুন পরিকল্পনায় জার্মানি

বিশেষ সংবাদদাতা
৫ ফলোয়ার
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

পরাশক্তি হয়ে ফিরতে আসতে নতুন পরিকল্পনায় জার্মানি

৪৪ ফুটবলার নিয়ে ক্লপের নতুন জার্মানি, চার ম্যাচে দুই দল

ফুটবল পরাশক্তি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে জার্মানির হারানো মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে দায়িত্ব নিয়েই বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছেন নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ। প্রথম আন্তর্জাতিক উইন্ডোতেই ৪৪ ফুটবলারকে দুটি আলাদা দলে ভাগ করে চারটি নেশনস লিগ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা করেছেন লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ। ক্লপের এই অভিনব পরিকল্পনাকে জার্মান ফুটবলের পুনর্গঠন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জার্মানির হার্জোজেনাউরাখে জাতীয় দলের ঘাঁটিতে ফুটবলারদের একত্র হওয়ার মধ্য দিয়ে ক্লপের অধীনে নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী কয়েক দিনে চারটি আন্তর্জাতিক ম্যাচের জন্য দুই আলাদা স্কোয়াডকে কীভাবে সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেই পরিকল্পনাই এখন কোচিং স্টাফের অন্যতম প্রধান কাজ। চার ম্যাচের এই সূচি ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।

ক্লপের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২৪ জনের দল ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর অগসবার্গে গ্রিসের বিপক্ষে খেলবে। এরপর প্রথম দলের অধিকাংশ খেলোয়াড় নিজ নিজ ক্লাবে ফিরে যাবেন। দ্বিতীয় ধাপে আরও ২০ ফুটবলার দলে যোগ দেবেন। তারা ১ অক্টোবর মিউনিখে সার্বিয়ার বিপক্ষে এবং ৪ অক্টোবর থেসালোনিকিতে গ্রিসের বিপক্ষে মাঠে নামবেন।

এক দলে অভিজ্ঞরা, অন্য দলে নতুন মুখ

ক্লপের ৪৪ সদস্যের দলে রয়েছে অভিজ্ঞ তারকা এবং একেবারে নতুন মুখের সমন্বয়। মোট ১৬ জন এমন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে, যারা এখনো জার্মানির জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়। এর মধ্যে রয়েছেন কোলনের সাইদ এল মালা, ফ্রেইবুর্গের ম্যাক্স রোজেনফেল্ডার, ফিলিপ ট্রয় ও ডেরি শেরহান্ট, সেল্টিকের মিকা বাউয়ার, ব্রেন্টফোর্ডের ভিটালি ইয়ানেল্ট এবং এলভার্সবার্গের ফেলিক্স কেইডেল।

অন্যদিকে প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়েছে অধিনায়ক জশুয়া কিমিখ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, সার্জ গ্নাব্রি, নিকো শ্লটারবেক ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। দ্বিতীয় দলের উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন ফ্লোরিয়ান ভির্টজ, কারিম আদেয়েমি, জোনাথন বুরকার্ড, নিক উলটে-মাডে এবং টম বিশফ।

ক্লপ অবশ্য দুই দলকে ‘এ’ ও ‘বি’ দল হিসেবে দেখছেন না। তার পরিকল্পনায় প্রয়োজন অনুযায়ী কিছু খেলোয়াড় দুই সপ্তাহই দলের সঙ্গে থাকতে পারেন। বিশেষ করে দীর্ঘ চোটের পর ছন্দে ফেরার প্রক্রিয়ায় থাকা নিকো শ্লটারবেককে পুরো সময় দলের সঙ্গে রাখার পরিকল্পনার কথা জার্মান কোচ জানিয়েছেন।

কিমিখ-মুসিয়ালা খেলবেন প্রথম দুই ম্যাচে

জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় কিমিখ ও মুসিয়ালা প্রথম দলের সঙ্গে থাকবেন। ফলে নেদারল্যান্ডস ও গ্রিসের বিপক্ষে তাদের মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে তারা থাকবেন না। এতে ক্লপ একই সঙ্গে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পাশাপাশি নতুনদের পরখ করার সুযোগ পাচ্ছেন।

গোলরক্ষক বিভাগেও রয়েছে পরিবর্তনের ইঙ্গিত। ম্যানুয়েল নয়্যার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর টের স্টেগেনকে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকায় ফেরানো হয়েছে। প্রথম দলের সঙ্গে থাকছেন টের স্টেগেন ও ফিন দাহমেন, আর দ্বিতীয় দলে রয়েছেন জোনাস উরবিগ ও নোয়াহ আতুবোলু।

ব্যস্ত সূচির সঙ্গে সমন্বয়

একই সময়ে চারটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কারণে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। ঘরোয়া লিগের পাশাপাশি ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের দীর্ঘ সময় জাতীয় দলের ক্যাম্পে রাখার পরিবর্তে দুই ভাগে দল সাজিয়েছেন ক্লপ। এতে একদিকে বেশি খেলোয়াড়কে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে, অন্যদিকে খেলোয়াড়দের ক্লাবের বাইরে থাকার সময়ও কমবে।

জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউস ক্লপের এই পরিকল্পনার প্রশংসা করেছেন। তার মতে, নয়-দশ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলার পাশাপাশি ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি চলায় দুটি আলাদা দল ব্যবহার করার চিন্তা বাস্তবসম্মত। চার ম্যাচে বেশি সংখ্যক খেলোয়াড়কে সুযোগ দেওয়ার মাধ্যমে ক্লপ জাতীয় দলের জন্য একটি বড় খেলোয়াড় পুল সম্পর্কে ধারণা নিতে পারবেন।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হান্স-জোয়াকিম ওয়াটজকেও পরিকল্পনাটিকে ইতিবাচকভাবে নিয়েছেন। তিনি বলেছেন, এমন একটি চিন্তা আগে মাথায় আসতে হয় এবং ক্লপ দীর্ঘ সময় ধরে এ বিষয়ে ভেবেছেন। তার মতে, ইউরো ২০২৮কে সামনে রেখে এখনো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে এবং সেটি কাজে লাগানোর সময় এখনই।

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলার চেষ্টা

২০২৬ বিশ্বকাপে জার্মানির হতাশাজনক বিদায়ের পর জুলাইয়ে জাতীয় দলের দায়িত্ব নেন ক্লপ। এর আগে জার্মানি ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা তিন বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর বড় কোনো আন্তর্জাতিক শিরোপাও ঘরে তুলতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই পরিস্থিতিতে ক্লপের প্রথম লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে জাতীয় দলে নতুন প্রাণসঞ্চার এবং খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়ানো। ৪৪ জনের বিশাল স্কোয়াডে একদিকে অভিজ্ঞদের রাখা হয়েছে, অন্যদিকে জাতীয় দলে এখনো সুযোগ না পাওয়া তরুণদের সামনে দরজা খুলে দেওয়া হয়েছে। ক্লপ নিজেও বলেছেন, বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে নিয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে এবং তাদের বিকাশের অংশ হতে চান।

‘জাতীয় গর্ব’ নিয়ে ক্লপের মন্তব্যে আলোড়ন

স্কোয়াড ঘোষণার সময় ক্লপের একটি মন্তব্যও জার্মানিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি জাতীয় দলের সঙ্গে যুক্ত ‘জাতীয় গর্ব’ বা জাতীয় পরিচয়ের আবেগকে পুনরুদ্ধার করার কথা বলেন এবং মন্তব্য করেন যে এই বিষয়টি তিনি ‘ভুল মানুষদের’ হাতে ছেড়ে দিতে চান না। বিভিন্ন প্রতিবেদনে তার মন্তব্যকে জার্মানির ডানপন্থী রাজনৈতিক পরিসরের প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

তবে ক্লপের ফুটবল পরিকল্পনার মূল জায়গায় রয়েছে মাঠের পারফরম্যান্স। দ্রুতগতির আক্রমণ, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি এবং নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তুলতে চাইছেন তিনি। চার ম্যাচে ৪৪ জন খেলোয়াড়কে ব্যবহার করার সিদ্ধান্ত সেই বৃহত্তর পরিকল্পনারই প্রথম পরীক্ষা।

আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্লপের জার্মানি অধ্যায়ের প্রথম পরীক্ষা। এরপর ২৭ সেপ্টেম্বর অগসবার্গে গ্রিস, ১ অক্টোবর মিউনিখে সার্বিয়া এবং ৪ অক্টোবর থেসালোনিকিতে আবারও গ্রিসের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। এই চার ম্যাচেই নতুন কোচের অধীনে দলটির সম্ভাব্য কাঠামো, নতুন মুখদের সক্ষমতা এবং অভিজ্ঞদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়ার সুযোগ তৈরি হবে।

Image

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পরাশক্তি হয়ে ফিরতে আসতে নতুন পরিকল্পনায় জার্মানি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৪৪ ফুটবলার নিয়ে ক্লপের নতুন জার্মানি, চার ম্যাচে দুই দল

ফুটবল পরাশক্তি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে জার্মানির হারানো মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে দায়িত্ব নিয়েই বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছেন নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ। প্রথম আন্তর্জাতিক উইন্ডোতেই ৪৪ ফুটবলারকে দুটি আলাদা দলে ভাগ করে চারটি নেশনস লিগ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা করেছেন লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ। ক্লপের এই অভিনব পরিকল্পনাকে জার্মান ফুটবলের পুনর্গঠন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জার্মানির হার্জোজেনাউরাখে জাতীয় দলের ঘাঁটিতে ফুটবলারদের একত্র হওয়ার মধ্য দিয়ে ক্লপের অধীনে নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী কয়েক দিনে চারটি আন্তর্জাতিক ম্যাচের জন্য দুই আলাদা স্কোয়াডকে কীভাবে সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেই পরিকল্পনাই এখন কোচিং স্টাফের অন্যতম প্রধান কাজ। চার ম্যাচের এই সূচি ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।

ক্লপের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২৪ জনের দল ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর অগসবার্গে গ্রিসের বিপক্ষে খেলবে। এরপর প্রথম দলের অধিকাংশ খেলোয়াড় নিজ নিজ ক্লাবে ফিরে যাবেন। দ্বিতীয় ধাপে আরও ২০ ফুটবলার দলে যোগ দেবেন। তারা ১ অক্টোবর মিউনিখে সার্বিয়ার বিপক্ষে এবং ৪ অক্টোবর থেসালোনিকিতে গ্রিসের বিপক্ষে মাঠে নামবেন।

এক দলে অভিজ্ঞরা, অন্য দলে নতুন মুখ

ক্লপের ৪৪ সদস্যের দলে রয়েছে অভিজ্ঞ তারকা এবং একেবারে নতুন মুখের সমন্বয়। মোট ১৬ জন এমন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে, যারা এখনো জার্মানির জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়। এর মধ্যে রয়েছেন কোলনের সাইদ এল মালা, ফ্রেইবুর্গের ম্যাক্স রোজেনফেল্ডার, ফিলিপ ট্রয় ও ডেরি শেরহান্ট, সেল্টিকের মিকা বাউয়ার, ব্রেন্টফোর্ডের ভিটালি ইয়ানেল্ট এবং এলভার্সবার্গের ফেলিক্স কেইডেল।

অন্যদিকে প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়েছে অধিনায়ক জশুয়া কিমিখ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, সার্জ গ্নাব্রি, নিকো শ্লটারবেক ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। দ্বিতীয় দলের উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন ফ্লোরিয়ান ভির্টজ, কারিম আদেয়েমি, জোনাথন বুরকার্ড, নিক উলটে-মাডে এবং টম বিশফ।

ক্লপ অবশ্য দুই দলকে ‘এ’ ও ‘বি’ দল হিসেবে দেখছেন না। তার পরিকল্পনায় প্রয়োজন অনুযায়ী কিছু খেলোয়াড় দুই সপ্তাহই দলের সঙ্গে থাকতে পারেন। বিশেষ করে দীর্ঘ চোটের পর ছন্দে ফেরার প্রক্রিয়ায় থাকা নিকো শ্লটারবেককে পুরো সময় দলের সঙ্গে রাখার পরিকল্পনার কথা জার্মান কোচ জানিয়েছেন।

কিমিখ-মুসিয়ালা খেলবেন প্রথম দুই ম্যাচে

জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় কিমিখ ও মুসিয়ালা প্রথম দলের সঙ্গে থাকবেন। ফলে নেদারল্যান্ডস ও গ্রিসের বিপক্ষে তাদের মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে তারা থাকবেন না। এতে ক্লপ একই সঙ্গে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পাশাপাশি নতুনদের পরখ করার সুযোগ পাচ্ছেন।

গোলরক্ষক বিভাগেও রয়েছে পরিবর্তনের ইঙ্গিত। ম্যানুয়েল নয়্যার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর টের স্টেগেনকে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকায় ফেরানো হয়েছে। প্রথম দলের সঙ্গে থাকছেন টের স্টেগেন ও ফিন দাহমেন, আর দ্বিতীয় দলে রয়েছেন জোনাস উরবিগ ও নোয়াহ আতুবোলু।

ব্যস্ত সূচির সঙ্গে সমন্বয়

একই সময়ে চারটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কারণে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। ঘরোয়া লিগের পাশাপাশি ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের দীর্ঘ সময় জাতীয় দলের ক্যাম্পে রাখার পরিবর্তে দুই ভাগে দল সাজিয়েছেন ক্লপ। এতে একদিকে বেশি খেলোয়াড়কে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে, অন্যদিকে খেলোয়াড়দের ক্লাবের বাইরে থাকার সময়ও কমবে।

জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউস ক্লপের এই পরিকল্পনার প্রশংসা করেছেন। তার মতে, নয়-দশ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলার পাশাপাশি ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি চলায় দুটি আলাদা দল ব্যবহার করার চিন্তা বাস্তবসম্মত। চার ম্যাচে বেশি সংখ্যক খেলোয়াড়কে সুযোগ দেওয়ার মাধ্যমে ক্লপ জাতীয় দলের জন্য একটি বড় খেলোয়াড় পুল সম্পর্কে ধারণা নিতে পারবেন।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হান্স-জোয়াকিম ওয়াটজকেও পরিকল্পনাটিকে ইতিবাচকভাবে নিয়েছেন। তিনি বলেছেন, এমন একটি চিন্তা আগে মাথায় আসতে হয় এবং ক্লপ দীর্ঘ সময় ধরে এ বিষয়ে ভেবেছেন। তার মতে, ইউরো ২০২৮কে সামনে রেখে এখনো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে এবং সেটি কাজে লাগানোর সময় এখনই।

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলার চেষ্টা

২০২৬ বিশ্বকাপে জার্মানির হতাশাজনক বিদায়ের পর জুলাইয়ে জাতীয় দলের দায়িত্ব নেন ক্লপ। এর আগে জার্মানি ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা তিন বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর বড় কোনো আন্তর্জাতিক শিরোপাও ঘরে তুলতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই পরিস্থিতিতে ক্লপের প্রথম লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে জাতীয় দলে নতুন প্রাণসঞ্চার এবং খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়ানো। ৪৪ জনের বিশাল স্কোয়াডে একদিকে অভিজ্ঞদের রাখা হয়েছে, অন্যদিকে জাতীয় দলে এখনো সুযোগ না পাওয়া তরুণদের সামনে দরজা খুলে দেওয়া হয়েছে। ক্লপ নিজেও বলেছেন, বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে নিয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে এবং তাদের বিকাশের অংশ হতে চান।

‘জাতীয় গর্ব’ নিয়ে ক্লপের মন্তব্যে আলোড়ন

স্কোয়াড ঘোষণার সময় ক্লপের একটি মন্তব্যও জার্মানিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি জাতীয় দলের সঙ্গে যুক্ত ‘জাতীয় গর্ব’ বা জাতীয় পরিচয়ের আবেগকে পুনরুদ্ধার করার কথা বলেন এবং মন্তব্য করেন যে এই বিষয়টি তিনি ‘ভুল মানুষদের’ হাতে ছেড়ে দিতে চান না। বিভিন্ন প্রতিবেদনে তার মন্তব্যকে জার্মানির ডানপন্থী রাজনৈতিক পরিসরের প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

তবে ক্লপের ফুটবল পরিকল্পনার মূল জায়গায় রয়েছে মাঠের পারফরম্যান্স। দ্রুতগতির আক্রমণ, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি এবং নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তুলতে চাইছেন তিনি। চার ম্যাচে ৪৪ জন খেলোয়াড়কে ব্যবহার করার সিদ্ধান্ত সেই বৃহত্তর পরিকল্পনারই প্রথম পরীক্ষা।

আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্লপের জার্মানি অধ্যায়ের প্রথম পরীক্ষা। এরপর ২৭ সেপ্টেম্বর অগসবার্গে গ্রিস, ১ অক্টোবর মিউনিখে সার্বিয়া এবং ৪ অক্টোবর থেসালোনিকিতে আবারও গ্রিসের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। এই চার ম্যাচেই নতুন কোচের অধীনে দলটির সম্ভাব্য কাঠামো, নতুন মুখদের সক্ষমতা এবং অভিজ্ঞদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়ার সুযোগ তৈরি হবে।

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x