আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

উনি তারেক জিয়া নন, ‘আরেক জিয়া’: চিফ হুইপ

বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ এএম

উনি তারেক জিয়া নন, ‘আরেক জিয়া’: চিফ হুইপ
বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কর্মপদ্ধতি ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি বলেছেন, ‘তারেক রহমান গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান, স্বাভাবিক জীবনযাপন করেন। একজন মানুষের কী কষ্ট, তা বোঝার চেষ্টা করেন। তাকে তারেক জিয়া না বলে আপনারা যদি বলেন আরেক জিয়া, সেটা ঠিক। উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া।’

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘শেখ হাসিনা একসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে খুনি বলে বক্তব্য দিতেন। তবে তারেক রহমান প্রতিশোধের রাজনীতির পরিবর্তে দেশ গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।’

তার বক্তব্য উদ্ধৃত করে নুরুল ইসলাম মণি বলেন, ‘দেশের মানুষের জন্য অনেক কাজ বাকি রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার সময় নয়, বরং দেশ গঠনে মনোযোগ দিতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কর্মঠ ও মানবদরদি উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘তিনি রাত জেগে কাজ করেন। কৃষকদের আর্থিক দুর্দশা লাঘবে সরকারের প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কৃষকদের জন্য বড় ধরনের উপকার বয়ে আনবে।’

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে নুরুল ইসলাম মণি বলেন, ‘দল-দলমতনির্বিশেষে ৫০ লাখ দরিদ্র ও অসহায় নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে তাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়িত করার লক্ষ্য রয়েছে সরকারের। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এমএ পর্যন্ত পড়াশোনার ব্যয় বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে তিন বছরের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। কৃষির উন্নয়নে খাল খনন, তৈরি পোশাকশিল্পের বিকাশ এবং হাঁস-মুরগি পালনের মতো কর্মসূচিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’

শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকের অধিকার সমান। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের মধ্য দিয়ে বসবাস করতে হবে। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

দুর্গাপূজার আয়োজনের জন্য হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা দিয়েছেন বলে জানান চিফ হুইপ। এছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাঙ্গীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনেদুপুরে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ছিনতাই

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

উনি তারেক জিয়া নন, ‘আরেক জিয়া’: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কর্মপদ্ধতি ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি বলেছেন, ‘তারেক রহমান গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান, স্বাভাবিক জীবনযাপন করেন। একজন মানুষের কী কষ্ট, তা বোঝার চেষ্টা করেন। তাকে তারেক জিয়া না বলে আপনারা যদি বলেন আরেক জিয়া, সেটা ঠিক। উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া।’

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘শেখ হাসিনা একসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে খুনি বলে বক্তব্য দিতেন। তবে তারেক রহমান প্রতিশোধের রাজনীতির পরিবর্তে দেশ গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।’

তার বক্তব্য উদ্ধৃত করে নুরুল ইসলাম মণি বলেন, ‘দেশের মানুষের জন্য অনেক কাজ বাকি রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার সময় নয়, বরং দেশ গঠনে মনোযোগ দিতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কর্মঠ ও মানবদরদি উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘তিনি রাত জেগে কাজ করেন। কৃষকদের আর্থিক দুর্দশা লাঘবে সরকারের প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কৃষকদের জন্য বড় ধরনের উপকার বয়ে আনবে।’

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে নুরুল ইসলাম মণি বলেন, ‘দল-দলমতনির্বিশেষে ৫০ লাখ দরিদ্র ও অসহায় নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে তাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়িত করার লক্ষ্য রয়েছে সরকারের। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এমএ পর্যন্ত পড়াশোনার ব্যয় বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে তিন বছরের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। কৃষির উন্নয়নে খাল খনন, তৈরি পোশাকশিল্পের বিকাশ এবং হাঁস-মুরগি পালনের মতো কর্মসূচিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’

শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকের অধিকার সমান। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের মধ্য দিয়ে বসবাস করতে হবে। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

দুর্গাপূজার আয়োজনের জন্য হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা দিয়েছেন বলে জানান চিফ হুইপ। এছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x