আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সৈয়দ মাসুদ পারভেজ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ এএম
পাঠক: ১৫৫ জন
প্রিন্ট ফটোকার্ড

ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে রিপন মিয়া (৪৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত রিপন মিয়া ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন। তাঁর বাবার নাম শহীদুল্লাহ। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তাঁর দুই ছেলের নাম শাওন ও শাহিন এবং মেয়ের নাম শিলা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, একটি ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এরই জেরে রাত ১১টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল লোক রিপন মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।‎

‎এ ঘটনায় কাজী তানভীর, রিফাত কাজী, সারোয়ার খান, কাজী আমিরুল, কাজী কামরুল, কাজী কবির ও তৌহিদ ফরাদের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একটি দল হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।‎

‎স্থানীয় সূত্রের জানা যায় নিহত রিপন মিয়া দিপু ভূঁইয়ার রাজনৈতিক প্যানেলের অনুসারী ছিলেন। অন্যদিকে, অভিযুক্তরা কাজী মনিরের রাজনৈতিক প্যানেলের সঙ্গে যুক্ত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল বলে জানা গেছে। তবে দুই পক্ষের লোকজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

‎এদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষকে এভাবে প্রাণ দিতে হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শোক বিরাজ করছে। স্থানীয় সাধারণ মানুষ বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধের জেরে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। মানুষের জীবন কেড়ে নেয়, এমন রাজনীতি তাঁরা চান না।

‎এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

‎এই বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন। এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি। তবে ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি। এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে রিপন মিয়া (৪৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত রিপন মিয়া ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন। তাঁর বাবার নাম শহীদুল্লাহ। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তাঁর দুই ছেলের নাম শাওন ও শাহিন এবং মেয়ের নাম শিলা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, একটি ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এরই জেরে রাত ১১টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল লোক রিপন মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।‎

‎এ ঘটনায় কাজী তানভীর, রিফাত কাজী, সারোয়ার খান, কাজী আমিরুল, কাজী কামরুল, কাজী কবির ও তৌহিদ ফরাদের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একটি দল হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।‎

‎স্থানীয় সূত্রের জানা যায় নিহত রিপন মিয়া দিপু ভূঁইয়ার রাজনৈতিক প্যানেলের অনুসারী ছিলেন। অন্যদিকে, অভিযুক্তরা কাজী মনিরের রাজনৈতিক প্যানেলের সঙ্গে যুক্ত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল বলে জানা গেছে। তবে দুই পক্ষের লোকজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

‎এদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষকে এভাবে প্রাণ দিতে হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শোক বিরাজ করছে। স্থানীয় সাধারণ মানুষ বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধের জেরে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। মানুষের জীবন কেড়ে নেয়, এমন রাজনীতি তাঁরা চান না।

‎এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

‎এই বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন। এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি। তবে ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি। এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x