আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

‘ব্যাচেলর পয়েন্ট’-এ প্রেমের মোড়, শেষদিকে অ্যাকশন!

 বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম

‘ব্যাচেলর পয়েন্ট’-এ প্রেমের মোড়, শেষদিকে অ্যাকশন!
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায় নিয়ে ফিরেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গ (Bongo) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটির ‘চ্যাপ্টার ১৬’। এতে রয়েছে ১২১ থেকে ১২৮ নম্বর পর্ব।

নতুন চ্যাপ্টার মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল নানা কৌতূহল। বিশেষ করে নির্মাতা কাজল আরেফিন অমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘পাশা ভাইয়ের জীবনে প্রেম দরকার’। এরপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, ব্যাচেলর ফ্ল্যাটের রাগী স্বভাবের চিরকুমার পাশা ভাইয়ের জীবনে কি সত্যিই আসতে চলেছে প্রেম? নতুন চ্যাপ্টার প্রকাশের মধ্য দিয়ে সেই কৌতূহলের উত্তর খোঁজার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

তবে এবারের পর্বগুলোতে শুধু প্রেমের গল্পই নয়, থাকছে আরও নানা চমক। নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, চ্যাপ্টারের শেষ দিকে রয়েছে জমজমাট অ্যাকশন দৃশ্য। ফলে পাশা ভাইয়ের জীবনে রোমান্টিক কোনো পরিবর্তন আসে কি না, তার পাশাপাশি শেষ মুহূর্তের টানটান উত্তেজনাও দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাবে।

দর্শকদের আগ্রহ ও সিরিজটির জনপ্রিয়তার কথা বিবেচনায় রেখে ‘চ্যাপ্টার ১৬’ তৈরি করা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বিশেষ সম্প্রসারণ হিসেবে। নতুন এই অধ্যায় দেখতে বঙ্গ থেকে যারা ইতোমধ্যে ‘এইচ৫ সিজন পাস’ কিনেছেন, তাদের আলাদা করে কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। তাদের জন্য পর্বগুলো দেখা যাবে বিনা মূল্যে। অন্য দর্শকদের জন্যও শুধু নতুন চ্যাপ্টার দেখার পৃথক সাবস্ক্রিপশন প্যাক রয়েছে।

পাশা ভাইয়ের জীবনে প্রেমের সম্ভাবনা, শেষদিকে অ্যাকশনের উত্তেজনা আর ব্যাচেলরদের চেনা ছন্দে নতুন সব কাণ্ড- সব মিলিয়ে ‘চ্যাপ্টার ১৬’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নতুন পর্বগুলো দেখতে চোখ রাখতে হবে বঙ্গের অ্যাপ ও ওয়েবসাইটে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাঙ্গীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনেদুপুরে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ছিনতাই

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’-এ প্রেমের মোড়, শেষদিকে অ্যাকশন!

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায় নিয়ে ফিরেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গ (Bongo) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটির ‘চ্যাপ্টার ১৬’। এতে রয়েছে ১২১ থেকে ১২৮ নম্বর পর্ব।

নতুন চ্যাপ্টার মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল নানা কৌতূহল। বিশেষ করে নির্মাতা কাজল আরেফিন অমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘পাশা ভাইয়ের জীবনে প্রেম দরকার’। এরপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, ব্যাচেলর ফ্ল্যাটের রাগী স্বভাবের চিরকুমার পাশা ভাইয়ের জীবনে কি সত্যিই আসতে চলেছে প্রেম? নতুন চ্যাপ্টার প্রকাশের মধ্য দিয়ে সেই কৌতূহলের উত্তর খোঁজার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

তবে এবারের পর্বগুলোতে শুধু প্রেমের গল্পই নয়, থাকছে আরও নানা চমক। নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, চ্যাপ্টারের শেষ দিকে রয়েছে জমজমাট অ্যাকশন দৃশ্য। ফলে পাশা ভাইয়ের জীবনে রোমান্টিক কোনো পরিবর্তন আসে কি না, তার পাশাপাশি শেষ মুহূর্তের টানটান উত্তেজনাও দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাবে।

দর্শকদের আগ্রহ ও সিরিজটির জনপ্রিয়তার কথা বিবেচনায় রেখে ‘চ্যাপ্টার ১৬’ তৈরি করা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বিশেষ সম্প্রসারণ হিসেবে। নতুন এই অধ্যায় দেখতে বঙ্গ থেকে যারা ইতোমধ্যে ‘এইচ৫ সিজন পাস’ কিনেছেন, তাদের আলাদা করে কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। তাদের জন্য পর্বগুলো দেখা যাবে বিনা মূল্যে। অন্য দর্শকদের জন্যও শুধু নতুন চ্যাপ্টার দেখার পৃথক সাবস্ক্রিপশন প্যাক রয়েছে।

পাশা ভাইয়ের জীবনে প্রেমের সম্ভাবনা, শেষদিকে অ্যাকশনের উত্তেজনা আর ব্যাচেলরদের চেনা ছন্দে নতুন সব কাণ্ড- সব মিলিয়ে ‘চ্যাপ্টার ১৬’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নতুন পর্বগুলো দেখতে চোখ রাখতে হবে বঙ্গের অ্যাপ ও ওয়েবসাইটে।

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x