আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

লতা মঙ্গেশকরের ৯৭ তম জন্মশতবার্ষিকী

বিশেষ সংবাদদাতা
৫ ফলোয়ার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম
পাঠক: ১৬৯ জন
প্রিন্ট ফটোকার্ড

লতা মঙ্গেশকরের ৯৭ তম জন্মশতবার্ষিকী

আজ ২৮ সেপ্টেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন। ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্ম নেওয়া এই শিল্পী সাত দশকের বেশি সময় ধরে সংগীতজগতে অসামান্য অবদান রেখেছেন। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান তিনি। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর জীবনের ১০টি জানা-অজানা তথ্য।

১. পাঁচ বছর বয়সেই অভিনয়ে
মাত্র পাঁচ বছর বয়সে বাবার সংগীতনাট্যে অভিনয়ের মাধ্যমে মঞ্চে পা রাখেন লতা। তাঁর বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী ও মঞ্চ অভিনেতা।

২. নাম ছিল হেমা
জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল ‘হেমা’। পরে বাবার নাটক ‘ভাও বন্ধন’-এর ‘লতিকা’ চরিত্রের নাম অনুসারে তাঁর নাম হয় লতা।

৩. পদবি বদলে হয় মঙ্গেশকর
মঙ্গেশকর পরিবারের মূল পদবি ছিল ‘হার্দিকর’। দীননাথ হার্দিকর পরিবর্তন করে ‘মঙ্গেশকর’ পদবি গ্রহণ করেন।

৪. ক্যারিয়ারের শুরু মারাঠি গানে
১৯৪২ সালে মারাঠি গান দিয়ে সংগীতজীবন শুরু করেন লতা। ১৯৪৬ সালে ‘আপ কি সেবা মে’ ছবির জন্য প্রথম হিন্দি গান করেন। পরে ‘মজবুর’ ছবির গান তাঁকে বড় পরিচিতি এনে দেয়।

৫. গেয়েছেন নানা ধারার গান
শাস্ত্রীয় সংগীত, রোমান্টিক গান, গজল থেকে ভজন—প্রায় সব ধরনের গানেই ছিল তাঁর স্বচ্ছন্দ বিচরণ। ভারতের বহু খ্যাতিমান সুরকারের সঙ্গে কাজ করেছেন তিনি।

৬. হাজার হাজার গান
লতা মঙ্গেশকরকে ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ বলা হয়। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় হাজার হাজার গান রেকর্ড করা হয়েছে।

৭. মোহাম্মদ রফির সঙ্গে মতবিরোধ
গানের রয়্যালটি নিয়ে মতবিরোধের জেরে একসময় মোহাম্মদ রফির সঙ্গে তাঁর প্রায় তিন বছর কোনো গান রেকর্ড হয়নি। পরে তাঁরা আবার একসঙ্গে গান করেন। তবে এ ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যে পার্থক্যও রয়েছে।

৮. আশা ভোসলে সঙ্গে মনোমালিন্য
বোন আশা ভোসলের সঙ্গেও একসময় লতার সম্পর্কের অবনতি হয়েছিল। পরে আশা ভোসলে ও লতার পারিবারিক ও পেশাগত সম্পর্ক আবার স্বাভাবিক হয়।

৯. রাজ্যসভার সদস্য ছিলেন
১৯৯৯ সালে লতা মঙ্গেশকর ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন। তবে অসুস্থতার কারণে নিয়মিত অধিবেশনে উপস্থিত হতে পারেননি তিনি।

১০. বাংলাতেও অমর কণ্ঠ
বাংলা ভাষাতেও অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘আষাঢ়-শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’ ও ‘আকাশপ্রদীপ জ্বেলে’ তাঁর গাওয়া উল্লেখযোগ্য বাংলা গান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ১/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের শিক্ষক উদ্বাস্তু

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা, প্রধানমন্ত্রী ও এমপি আব্দুস সালাম আজাদকে আনিসুর রহমানের কৃতজ্ঞতা

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অবৈধ দখল বন্ধে  দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেফতার

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিভছে শিল্পের আলো, বেকার হাজারো শ্রমিক, বিপর্যস্ত স্থানীয় অর্থনীতি

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারীকে কারাদণ্ড

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাঙ্গীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনেদুপুরে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ছিনতাই

সাদা কাগজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লতা মঙ্গেশকরের ৯৭ তম জন্মশতবার্ষিকী

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আজ ২৮ সেপ্টেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন। ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্ম নেওয়া এই শিল্পী সাত দশকের বেশি সময় ধরে সংগীতজগতে অসামান্য অবদান রেখেছেন। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান তিনি। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর জীবনের ১০টি জানা-অজানা তথ্য।

১. পাঁচ বছর বয়সেই অভিনয়ে
মাত্র পাঁচ বছর বয়সে বাবার সংগীতনাট্যে অভিনয়ের মাধ্যমে মঞ্চে পা রাখেন লতা। তাঁর বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী ও মঞ্চ অভিনেতা।

২. নাম ছিল হেমা
জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল ‘হেমা’। পরে বাবার নাটক ‘ভাও বন্ধন’-এর ‘লতিকা’ চরিত্রের নাম অনুসারে তাঁর নাম হয় লতা।

৩. পদবি বদলে হয় মঙ্গেশকর
মঙ্গেশকর পরিবারের মূল পদবি ছিল ‘হার্দিকর’। দীননাথ হার্দিকর পরিবর্তন করে ‘মঙ্গেশকর’ পদবি গ্রহণ করেন।

৪. ক্যারিয়ারের শুরু মারাঠি গানে
১৯৪২ সালে মারাঠি গান দিয়ে সংগীতজীবন শুরু করেন লতা। ১৯৪৬ সালে ‘আপ কি সেবা মে’ ছবির জন্য প্রথম হিন্দি গান করেন। পরে ‘মজবুর’ ছবির গান তাঁকে বড় পরিচিতি এনে দেয়।

৫. গেয়েছেন নানা ধারার গান
শাস্ত্রীয় সংগীত, রোমান্টিক গান, গজল থেকে ভজন—প্রায় সব ধরনের গানেই ছিল তাঁর স্বচ্ছন্দ বিচরণ। ভারতের বহু খ্যাতিমান সুরকারের সঙ্গে কাজ করেছেন তিনি।

৬. হাজার হাজার গান
লতা মঙ্গেশকরকে ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ বলা হয়। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় হাজার হাজার গান রেকর্ড করা হয়েছে।

৭. মোহাম্মদ রফির সঙ্গে মতবিরোধ
গানের রয়্যালটি নিয়ে মতবিরোধের জেরে একসময় মোহাম্মদ রফির সঙ্গে তাঁর প্রায় তিন বছর কোনো গান রেকর্ড হয়নি। পরে তাঁরা আবার একসঙ্গে গান করেন। তবে এ ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যে পার্থক্যও রয়েছে।

৮. আশা ভোসলে সঙ্গে মনোমালিন্য
বোন আশা ভোসলের সঙ্গেও একসময় লতার সম্পর্কের অবনতি হয়েছিল। পরে আশা ভোসলে ও লতার পারিবারিক ও পেশাগত সম্পর্ক আবার স্বাভাবিক হয়।

৯. রাজ্যসভার সদস্য ছিলেন
১৯৯৯ সালে লতা মঙ্গেশকর ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন। তবে অসুস্থতার কারণে নিয়মিত অধিবেশনে উপস্থিত হতে পারেননি তিনি।

১০. বাংলাতেও অমর কণ্ঠ
বাংলা ভাষাতেও অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘আষাঢ়-শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’ ও ‘আকাশপ্রদীপ জ্বেলে’ তাঁর গাওয়া উল্লেখযোগ্য বাংলা গান।

সাদা কাগজ

প্রকাশক ও সম্পাদক :
এডভোকেট আব্দুস সালাম আজাদ
নির্বাহী সম্পাদক :
মোঃ আল আমিন।
ব্যবস্থাপনা সম্পাদক :
মো: ইকবাল হোসেন
সাব এডিটর :
ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রাজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
লতা মঙ্গেশকরের ৯৭ তম জন্মশতবার্ষিকী
0:00 / 0:00
1x